সর্বশেষ :
লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত ব্যাংককে অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে অন্বেষা, জিপিএ-৫-এ সাবেরা সোবহান ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

বিশ্বব্যাংকের প্রতিবেদন: প্রবাস আয়ে বিশ্বে সপ্তম বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১৪, | ০৭:১৯:৩৫ |

২০২১ সালে প্রবাস আয় প্রাপ্তিতে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ওই বছর দেশে প্রবাস আয় এসেছে দুই হাজার ২২০ কোটি ডলার। আগের বছরের তুলনায় প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২.২ শতাংশ।

বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর প্রবাস আয় নিয়ে এই প্রতিবেদন বিশ্বব্যাংকের সঙ্গে তৈরি করে গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (নোমাড)।

আগের বছর অর্থাৎ ২০২০ সালেও প্রবাস আয় প্রাপ্তিতে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। ওই বছর প্রবাস আয় এসেছিল দুই হাজার ১৭০ কোটি ডলার। তবে চলতি বছরের শেষ নাগাদ প্রবাস আয়ে প্রবৃদ্ধির হার ২ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ২০২৩ সালেও এই প্রবণতা থাকতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..