✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৫৫:২২ |

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবার নাম লেখাতে যাচ্ছেন টেলিভিশনে। দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন পর্বের সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে। এর আগে অনুষ্ঠানটির নিয়মিত সঞ্চালকের দায়িত্বে ছিলেন অনুপ সোনি। আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন সিজন সম্প্রচারিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজয় দেবগন ইতোমধ্যে অনুষ্ঠানের ১৫টি পর্বের শুটিং শেষ করেছেন। তবে তিনি দীর্ঘমেয়াদে অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নতুন পর্বগুলো প্রচারের পর দর্শকদের প্রতিক্রিয়া ও দর্শকসংখ্যা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্মাতারা।

অজয়ের পাশাপাশি ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা রাজেশ তৈলাংকেও অনুষ্ঠানের কয়েকটি পর্ব সঞ্চালনা করতে দেখা যেতে পারে। তবে তিনি ঠিক কতগুলো পর্বে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করেছেন অজয় দেবগন। সেখানে তিনি খুব শিগগিরই একটি সত্য সবার সামনে তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন। যদিও ভিডিওতে ‘ক্রাইম পেট্রোল’-এর কোনো উল্লেখ করেননি তিনি।

অজয় দেবগনের টেলিভিশনে আসার খবর এরই মধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবার অজয়ের মতো বড় তারকার ছোট পর্দায় উপস্থিতি অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..