✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৫৩:৩৬ |

চীনের ইউনান প্রদেশে এক ব্যক্তির পেট থেকে ১৮০টি লোহার পেরেকসহ বিভিন্ন ধরনের ধাতব বস্তু বের করেছেন চিকিৎসকরা। এসব বস্তুর মধ্যে কয়েন, স্ক্রু, নাট ও চুম্বকও ছিল। সব মিলিয়ে অপসারণ করা ধাতব বস্তুর ওজন এক কেজির বেশি।

ইউনান ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, বারবার বমি ও পেটে ব্যথা নিয়ে ওই ব্যক্তি ইউনান প্রদেশের থার্ড পিপলস হাসপাতালের চিকিৎসা নেন। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ধাতব বস্তুর একটি বড় পিণ্ড দেখা যায়। বস্তুগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে গিয়ে পাকস্থলীকে ফুলিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছিল।

শুক্রবার প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচারে এসব ধাতব বস্তু বের করা হয়। এর মধ্যে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা একটি পেরেকও ছিল।

হাসপাতালের হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক লি ওয়েই জানান, ওই ব্যক্তির পাকস্থলীতে আলসার ও ক্ষত তৈরি হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে পেরেকগুলো পাকস্থলীর দেয়াল ভেদ করে অন্ত্রে প্রবেশ করেনি। চিকিৎসকের ধারণা, চুম্বকের কারণে পেরেকগুলো পরস্পরের সঙ্গে আটকে গিয়ে বড় একটি পিণ্ডে পরিণত হয়েছিল।

অস্ত্রোপচারের পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

হাসপাতালটির চিকিৎসকরা এর আগে পেরেক, তার ও লাইটার গিলে ফেলা রোগীর চিকিৎসা করলেও একসঙ্গে ১৮০টি পেরেক গিলে ফেলার ঘটনা এবারই প্রথম দেখেছেন।

ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, তার দীর্ঘদিনের মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে। তবে তিনি কেন এতগুলো পেরেক গিলে ফেলেছিলেন, তা কেউ জানেন না।

চিকিৎসক লি ওয়েই সতর্ক করে বলেন, ছোট কোনো বস্তু গিলে ফেললে তা নিজে থেকেই শরীর থেকে বের হয়ে যাবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বিশেষ করে ধাতব বা ধারালো বস্তু পরিপাকতন্ত্রের সরু অংশে আটকে গিয়ে আঘাত বা ছিদ্র তৈরি করতে পারে। এতে পেরিটোনাইটিসসহ প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..