✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৫৪:৩৬ |ব্রাহ্মণবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ)। আর সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষে রয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। অন্বেষা বিদ্যাপীঠের ১৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। অন্যদিকে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা জেলার কোনো বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭২২ জন। অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। জেলায় মোট পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন।
জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে পাস করেছে ১৪ হাজার ১২০ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০২ জন।
দাখিল পরীক্ষায় ৪ হাজার ৩৮৯ জন অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৭৩৪ জন। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। আর ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৩৮৯ জনের মধ্যে পাস করেছে ৮৬৮ জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
বিদ্যালয়ভিত্তিক ফলাফলে অন্বেষা বিদ্যাপীঠ থেকে ১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।
সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৩ শতাংশ। এ বিদ্যালয়ের ৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ।
গৌতমপাড়া ঘাটুরা উচ্চবিদ্যালয় থেকে ৪১ জনের মধ্যে ৪০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৪ শতাংশ।
অষ্টগ্রাম উচ্চবিদ্যালয় থেকে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।
গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে ১৫৯ জনের মধ্যে ১৫২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।
আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে আটজন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ।