✕


বাংলাদেশের পতাকা হাতে মিউনিখ ম্যারাথনে শিব শংকর পাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ২৩:৫৫:৫৪ |

জার্মানির ঐতিহ্যবাহী মিউনিখ শহরে রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউনিখ ম্যারাথন-২০২৬’। বিশ্বের হাজারো অ্যাথলেটের সাথে এই প্রতিযোগিতায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে দৌড়াবেন প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল।

এটি তাঁর জীবনের ১৪৫তম আন্তর্জাতিক ম্যারাথন। দীর্ঘ প্রবাসজীবনে ব্যবসায়িক ও পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি ৪২.১৯৫ কিলোমিটারের দীর্ঘ দূরত্বের ম্যারাথনকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন তিনি।

তাঁর কাছে ম্যারাথন কেবল কোনো শারীরিক প্রতিযোগিতা নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজ দেশের পরিচয় ও গৌরব তুলে ধরার অনন্য মাধ্যম। ইউরোপের বিভিন্ন বড় বড় শহরের আন্তর্জাতিক ম্যারাথনে সফলতার সাথে অংশগ্রহণ তাঁর দীর্ঘদিনের অধ্যবসায় ও আত্মবিশ্বাসের স্বাক্ষর বহন করে।

সম্প্রতি নিজের দৌড়ের পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন এই অ্যাথলেট। সময়ের হিসাব ও গতির চেয়ে শরীরের সামর্থ্য বোঝা ও নিরাপদে ফিনিশিং লাইন অতিক্রম করাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এই কৌশলকে তিনি নাম দিয়েছেন ‘ইজি ম্যারাথন রানিং সিস্টেম’। তাঁর জীবন দর্শনে নিয়মিত যোগচর্চা, ধ্যান ও স্বামী বিবেকানন্দের আদর্শ গভীর প্রভাব ফেলে।

জীবনের মূল মন্ত্র ‘চরৈবেতি’ (এগিয়ে চলো) বুকে ধারণ করে শিব শংকর পাল জানান, সুস্থ ও আনন্দের সাথে নিজের নতুন দৌড়পদ্ধতি অনুসরণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব রক্ষা করাই তাঁর এবারের প্রধান লক্ষ্য।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..