সর্বশেষ :
ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ সিট বেল্ট পরতে নারাজ শিশু, শেষ পর্যন্ত বাতিল হলো ফ্লাইট অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার: জাপানি নারী গ্রেপ্তার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আইসিইউতে সংগীতশিল্পী আকবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-৩১, | ০৭:০১:২৩ |

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন রিকশাচালক আকবর। ‘ইত্যাদি’র মাধ্যমে উঠে আসা এই শিল্পীকে নিয়ে শুরু হয় আলোচনা। সে অবশ্য অনেক বছর আগের কথা। এর মধ্যে যমুনায় অনেক জল গড়িয়েছে। বর্তমানে এই শিল্পী অসুস্থ। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

দীর্ঘদিন ধরেই আকবর ডায়াবেটিস, কিডনির অসুখসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। গত সাত মাস ধরে তার পায়ের অবস্থাও জটিল। হাঁটতে পারেন না। তার একমাত্র মেয়ে অথৈ জানান, গতকাল ৩০ মার্চ সকাল ৮টায় ওটিতে নেয়া হয় আকবরকে। অস্ত্রোপচার চলে বেশ লম্বা সময়।

এ প্রসঙ্গে আকবরকন্যা বলেন, ‘আলহামদুলিল্লাহ। সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আব্বু আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আকবরের চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এই হাসপাতালেই হয়েছে তার পায়ের অপারেশন।

অপারেশন শুরুর আগে ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে দোয়া চান আকবর। তিনি লেখেন, ‘গত সাত মাস ধরে আমি হাঁটতে পারি না। সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আগের মতো হাঁটতে পারি। আমিন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..