✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

এক ফোনে ২৯ প্রাণ বাঁচল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-২১, | ১০:২৩:৪৮ |

উত্তাল সমুদ্রে ২৯ জেলেকে নিয়ে ডুবে যায় ট্রলার। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য পেয়ে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালীর শেখের খাল বাজার এলাকা থেকে ‘রহমতই ইলাহী’ নামের একটি ফিশিং ট্রলার গত ১৫ সেপ্টেম্বর রাতে মাছ ধরার উদ্দেশ্যে ২৯ জেলেকে নিয়ে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়।

১৭ সেপ্টেম্বর রাতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে চর তুফানিয়া নামক এলাকায় ট্রলারটি ডুবে যেতে থাকে। পরে রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য পেয়ে কোস্ট গার্ডের সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী স্টেশনের সদস্যরা অপারেশান চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করেন।

আনোয়ার সাত্তার আরো জানান, অপর একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ২৯ জেলেকে বহস্পতিবার দুপুরে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের সময় সমুদ্র উত্তাল এবং আবহাওয়া খারাপ ছিল।
জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়েছে। বর্তমানে সকলে সুস্থ অবস্থায় রয়েছেন। পরে তাদেরকে বোট মালিকের কাছে পটুয়াখালীর গলাচিপা এলাকায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..