✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ০২:০২:০৯ |
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইন সিস্টেমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এর লগইন প্যানেলে কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইন ভর্তি সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণকসহ প্রযোজ্য নথিপত্র রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি-সংক্রান্ত কোনো জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তি ওয়েবসাইট: https://xiclassadmission.gov.bd

ভর্তি সম্পন্নের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..