শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিন সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ অক্টোবর (সোমবার) অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধও জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতাও কামনা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..