✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ১৪:২৯:৫৯ |

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈশামুড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিক অবস্থায় নিহত দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী জেলা নরসিংদী জেলা সদরে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলযোগে সিলেটের দিকে যাচ্ছিলেন অনুপ ও আনোয়ারুল। মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় পৌঁছালে সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এসময় মোটরসাইকেলটি ধীরগতিতে চললে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই অনুপ কুমার মারা যান এবং আনোয়ারুল আজিম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ রক্তাক্ত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তিনিও মৃত্যুর বরণ করেন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..