সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ক্ষুধা এক ‘মহাকাব্যিক’ মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-১৯, | ১০:১৮:৪৭ |

বিশ্বের কোটি মানুষকে অনাহারে-অর্ধাহারে রাখার বিষয়টি দীর্ঘদিনের বাস্তবতা। ব্যাপ্তির দিক থেকেও এর বিশালতা বোঝাতে গিয়ে ক্ষুধাকে ‘মহাকাব্যিক মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্মেলনে তিনি বিশ্বে ক্ষুধার্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলার বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এসডিজি শুধু কিছু লক্ষ্যের তালিকা নয়। এগুলো অগুনতি মানুষের আশা, স্বপ্ন, অধিকার ও প্রত্যাশা।

প্রাচুর্যের এই দুনিয়ায় ক্ষুধা মানবতার ওপর এক মর্মান্তিক দাগ ও মহাকাব্যিক মানবাধিকার লঙ্ঘন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে অনুষ্ঠিত এ সম্মেলনে আন্তোনিও গুতেরেস আরো বলেন, সারা বিশ্বের ক্ষুধার্ত মানুষদের কষ্ট দূর করতে একটি ‘বৈশ্বিক উদ্ধার পরিকল্পনা’ দরকার।

২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্য স্থির করে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করে ২০১৫ সালে। সোমবার জাতিসংঘ মহাসচিব জানান, প্রায় আট বছরে মাত্র ১৫ শতাংশ লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।

এ সময় তিনি চরম দারিদ্র্য ও পুষ্টিহীনতা দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, সবার জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও মোটামুটি মানের কাজের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিষয়গুলোতে সার্বিক কার্যক্রম চলছে জানালেও কিছু ক্ষেত্রে অবনতির বিষয়ে সতর্কও করে দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...