✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৭, | ১০:১৬:০২ |

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পুরো আরাফাতের ময়দান। হাজিদের মুখে ধ্বনিত হয়েছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো অংশীদার নেই। আমি হাজির।

সব প্রশংসা ও অনুগ্রহ শুধুই তোমার। সব রাজত্ব তোমার।
মঙ্গলবার ভোরবেলা সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করেছেন ২০ লাখের বেশি হাজি। কিছু সময়ের জন্য হলেও এখানে উপস্থিত হওয়া হজের ফরজ বিধান।

এমনকি হাসপাতালে ভর্তি অসুস্থ হাজিদেরও অ্যাম্বুল্যান্সে করে কিছু সময়ের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এর আগে সোমবার মিনায় অবস্থান করেছেন লাখ লাখ হাজি। তবে এবার প্রায় এক-তৃতীয়াংশ হাজিকে মিনায় না নিয়ে সরাসরি আরাফাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..