✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

কিডনি থেকে পাথর অপসারণ: শ্রীলঙ্কার চিকিৎসকদের বিশ্ব রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১৫, | ০৯:৪৪:৩২ |

অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার সেনাবাহিনীর একদল চিকিৎসক। পাথরটি ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার লম্বা, ওজন ৮০১ গ্রাম। গত মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চলতি মাসের শুরুতে কলম্বো আর্মি হসপিটালে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়।

কলম্বো আর্মি হসপিটালের জেনিটো ইউরিনারি ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল কে সুতারশানের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়। এই ইউরোলজিস্টের সঙ্গে অস্ত্রোপচারে অংশ নেন ক্যাপ্টেন ডব্লিউপিএসসি পাথিরাথনা ও থামাশা প্রেমাথিলাকা।

শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারের সময় অ্যানেসথেটিস্ট হিসেবে সহায়তা করেন কর্নেল ইউ এ এল ডি পেরেরা ও কর্নেল সি এস আবেসিংহে।

শ্রীলঙ্কার সামরিক চিকিৎসকদের গড়া রেকর্ডটি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। তারা বলেছে, ১ জুন কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়। পাথরটি লম্বায় ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার (৫ দশমিক ২৪৬ ইঞ্চি)। আগের রেকর্ডটি হয়েছিল ২০০৪ সালে। পাথরটি ছিল ১৩ সেন্টিমিটার।

কোনো ব্যক্তির কিডনি থেকে বৃহত্তম পাথর অপসারণের রেকর্ডটি আগে ছিল ভারতীয় চিকিৎসকদের। ২০০৪ সালে তারা এই রেকর্ড করেন। ২০০৪ সালে ভারতীয় চিকিৎসকেরা কিডনি থেকে যে পাথরটি অপসারণ করে রেকর্ড গড়েন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..