✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

গাম্বিয়া সফরে সেনাপ্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১১, | ০৯:৩১:৪২ |

সরকারি সফরে গাম্বিয়া গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১১ জুন) গাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সক্ষমতা যাচাই এবং পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে গাম্বিয়া সরকারের আমন্ত্রণে এই সফর করছেন সেনাপ্রধান।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সঙ্গে গাম্বিয়ার যৌথভাবে কন্টিনজেন্ট মোতায়েনের আগ্রহের প্রেক্ষিতে দেশটির প্রতিনিধিদল গত ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ঢাকা সফর করে। প্রতিনিধিদলে ছিলেন, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহসহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এরই ধারাবাহিকতায় গাম্বিয়ার প্রস্তাবনা এবং সক্ষমতা সরেজমিনে পরিদর্শন করতে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ এ সফর করছেন। একই উদ্দেশ্যে জাতিসংঘ সদর দপ্তরের (DPKO) ২ সদস্যের একটি প্রতিনিধি দলও এই ত্রিপক্ষীয় বৈঠকে যোগদান করবে।

সফরকালে সেনাপ্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। সেনাপ্রধান গাম্বিয়া সফর শেষে আগামী ১৬ জুন দেশে ফিরবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..