সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

যুক্তরাষ্ট্রে শহীদ মিনার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৭, | ০৯:২৭:৪২ |

পররাষ্ট্রমন্ত্রী ড. এ ক আব্দুল মোমেন ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যাচ্ছেন। দেশটির প্যারিস শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি শহরের একটি পাবলিক লাইব্রেরিতে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধনের কথা রয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, সফরকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে বিভিন্ন সেশনেও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সাবরীন জানান, সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ শিগগিরই মাইগভ প্লাটফর্মের মাধ্যমে ৯টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করতে যাচ্ছে। এর মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও বিবাহ সনদের মতো অন্যান্য সেবাগুলো অনলাইনেই পাওয়া যাবে।

গত এক সপ্তাহে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ প্রায় ১৮ হাজার বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দিয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...