✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৪:২৯:৪৩ |

কৃষি ক্ষেত্রে গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সুসংহতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল দেখতে কক্সবাজারে ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিআইএমএমওয়াইটি) পরিদর্শন করেছে একটি উচ্চপর্যায়ের কানাডীয় প্রতিনিধিদল। কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই পরিদর্শনে অংশ নেয়।

কক্সবাজারে সিআইএমএমওয়াইটি’র কার্যালয় পরিদর্শনকালে কানাডীয় প্রতিনিধিদল কীভাবে আধুনিক কৃষি গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবন বাংলাদেশি কৃষকদের ফসলের উৎপাদন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সরেজমিনে পরিদর্শন করে।

আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কক্সবাজার পরিদর্শনের এই বিস্তারিত তথ্য ও সংবাদ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনসমূহের প্রসার এবং সম্প্রসারণ ঘটাতে একটি বিশেষ অংশীদারত্ব গড়ে তুলবে কানাডার কৃষি উদ্ভাবন তরান্বিতকারী সংস্থা 'বায়োএন্টারপ্রাইজ কানাডা' এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান 'সিআইএমএমওয়াইটি'।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..