✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৪:২৮:৫৪ |বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আবু রায়হানকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরণকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বগুড়া সদর উপজেলার ঘোড়াধাপ এলাকার মো. বিপুল মিয়ার ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, শিক্ষককে মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষার্থী আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।