✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৪:৩২:৪৪ |
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা পর অবস্থান ছেড়েছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

এর আগে, সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় ৬-৭টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ নির্দিষ্ট কিছু দাবি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা সড়কে নেমে বিক্ষোভ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..