✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৩:৫৬:৫৬ |

দীর্ঘ প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য গেজেটভুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হয়।

এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই বিসিএসে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল। সে হিসেবে চূড়ান্ত ফলাফলের প্রায় ১১ মাস পর এই গেজেট প্রকাশিত হলো।

৪৫তম বিসিএসের মূল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। 

২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নেন, যার মধ্যে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬ হাজার ৫৫৮ জন পাস করেন।  

দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ২০২৫ সালের ২৭ নভেম্বর পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করে এবং ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করে। 

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত প্রায় তিন বছর সময় লেগেছিল। আর চূড়ান্ত ফল প্রকাশের পর প্রজ্ঞাপন জারি হতে সময় লাগল আরও প্রায় এক বছর। সব মিলিয়ে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি প্রায় চার বছরের কাছাকাছি সময় নিলো। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..