✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বৃষ্টি নামলে যে দোয়াটি অবশ্যই পড়বেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৭, | ১০:১৪:০১ |

বৃষ্টি মহান আল্লাহর অনেক বড় নেয়ামত। বৃষ্টির মাধ্যমেই মানুষ ও জীব-জন্তুর রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও পাতাঘন উদ্যান।’ (সুরা নাবা: ১৪-১৬) আর ইরশাদ হয়েছে, ‘যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে সঞ্জীবিত করি এবং আমি যা সৃষ্টি করেছি। তার মধ্য হতে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই।’ (সুরা ফুরকান: ৪৯)

হাদিসে এসেছে, বৃষ্টির সময়টি দোয়া কবুলের উপযুক্ত। এ সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হজরত সাহল বিন সাদ (রা.) বলেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না- আজানের সময় দোয়া এবং রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়াকালের দোয়া। অন্য বর্ণনামতে, বৃষ্টির সময়ের দোয়া। (আবু দাউদ: ২৫৪০)

রাসুল (স.) বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। সেই দোয়াটি সুন্নত হিসেবে আমরাও পড়তে পারি। দোয়াটি হলো— اللَهُمَّ صَيِّبًا نَافِعًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা ছায়্যিবান নাফিয়া’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দিন।’ আয়েশা (রা.) থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো তখন রাসুল (স.) দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ১০৩২; মেশকাত: ১৫০০)

তবে, বৃষ্টি কখনও ক্ষতিকরও হয়। তাই অতিরিক্ত বৃষ্টি হলে এই দোয়া করা সুন্নত- اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়াইলাইনা ওয়া আলাইনা’। অর্থ- হে আল্লাহ! আমাদের এখানে নয়, আশেপাশে বৃষ্টি বর্ষণ করুন।’ (বুখারি: ১০১৪)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টিপাতের সময় নবীজির অনুসরণে দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..