সর্বশেষ :
সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায় ফেসবুক পোস্টে ভাষাশহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা সুইডেনের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

ভাইরাল পুলিশ সদস্য রিয়াদ পেলেন রাষ্ট্রপতি পদক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৭, | ১০:৪২:২৭ |

আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ প্রদান করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে ডিএমপি পেজ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে গত (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

লাঠিপেটা না করে ও লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসেন ডিএমপির কনস্টেবল রিয়াদ হোসেন। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরণ দেখে প্রশংসা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...