সর্বশেষ :
সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায় ফেসবুক পোস্টে ভাষাশহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা সুইডেনের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৩, | ০৯:২৪:৩৬ |

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনে আগুনের ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে সেটির পাওয়ার কারে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর ওভার হিট হয়ে আগুন লাগতে পারে।

পরে আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। বেলা পৌনে একটার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে ২ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল‌ স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে‌ ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...