সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৪, | ০৯:১৭:৫৭ |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে তিনটি স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ১০টার মধ্যে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় এই বিস্ফোরণ হয়।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী মাইন বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—উপজেলার আশারতলী এলাকার আলী হোসেন, লেমুতলী এলাকার আরিফ উল্লাহ ও দোছড়ি এলাকার মো. রাসেল।

আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে ও আরিফ উল্লাহ মুখে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের ভেতরে অনুপ্রবেশ করে গরু আনার সময় সীমান্তে আরাকান আর্মিদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হন।

ভোরের বিস্ফোরণের ঘটনায় আহত হন আলী হোসেন। সকাল ১০টার বিস্ফোরণে আহত হন আরিফ উল্লাহ। এর মাঝের কোনো এক সময়ে আরেকটি বিস্ফোরণে রাশেল আহত হন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম জানান, মাইন বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে তিনটি স্থলমাইন বিস্ফোরণ হয়েছে শুনেছি।

ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ভোর ৬টা ও সকাল ১০টার দিকে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...