✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ০১:২৫:৩০ |ইরান যাতে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের সামনে থাকা সব বিকল্পই বিবেচনায় রয়েছে। তবে কোন কোন পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
বুধবার তিনি বলেন, ইরান যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব। সূত্র: আল-জাজিরা