✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ০১:৩০:৫৯ |জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। কোনো প্রকার সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূল্য সংযোজন কর মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধনপূর্বক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন এ বিধান কার্যকর হওয়ায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন দেখা দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারার উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হলো।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ অক্টোবর।