সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের যে সকল প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন আশির দশকে ‘ইরাক-ইরান যুদ্ধ’ বর্তমান ইরানের জন্য আশীর্বাদ হাইব্রিড ও ইলেকট্রিক বাইকের রক্ষণাবেক্ষণ কষ্টার্জিত জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখল আল-আহলি হজের নিয়ম লঙ্ঘনকারীদের কঠোর যে নির্দেশনা দিল সৌদি ২০২৬ সালের ধনীর তালিকা প্রকাশ, শীর্ষে যুক্তরাষ্ট্র অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: হেগসেথ চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহ ব্যাহত, দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:২৭:০৩ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে শনিবার বাংলাদেশ সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আগমনের পরদিন তিনি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..