✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বেকার কমেছে ৭০ হাজার: বিবিএসের জরিপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৯, | ১০:১৭:২৪ |

সংকটের মধ্যেও নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে বেকার কমেছে ৭০ হাজার। সব মিলিয়ে দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৪ লাখ ৩০ হাজার। যা আগের প্রান্তিক, অর্থাৎ এপ্রিল-জুন মাসে ছিল ২৫ লাখ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে বেকারের সংখ্যা কমেছে ৭০ হাজার।

এসব বেকারের মধ্যে তরুণ শিক্ষিত বেকারই বেশি।

সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক ‘শ্রমশক্তি জরিপ ২০২৩’ (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস বলছে, বেকারদের মধ্যে ১৬ লাখ পুরুষ এবং নারী আট লাখ ৩০ হাজার। আগের প্রান্তিকের চেয়ে পুরুষ বেকার কমেছে।

নারী বেকারের সংখ্যায় উন্নতি হয়নি। বিবিএসের পরিসংখ্যানে বেকারের হারে কিছুটা উন্নতি দেখা গেছে। জুলাই-সেপ্টেম্বর মাসে আগের প্রান্তিকের চেয়ে বেকারের হার কিছুটা কমে ৩.৩১ শতাংশ হয়েছে। এর আগের প্রান্তিকে এই হার ছিল ৩.৪১ শতাংশ।

বেকার মানুষের হিসাবটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী করে বিবিএস। আইএলওর সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজ করার সুযোগ না পায়, তাহলে তাকে বেকার হিসেবে ধরা হবে। সর্বশেষ প্রান্তিকের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে সাত কোটি ৩৪ লাখ ৪০ হাজার মানুষ আছে। এর মধ্যে কাজে নিয়োজিত আছে সাত কোটি ১০ লাখ ১০ হাজার। সার্বিকভাবে কর্মজীবীদের মধ্যে চার কোটি ৬৩ লাখ ৯০ হাজার পুরুষ ও দুই কোটি ৪৬ লাখ ২০ হাজার নারী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..