সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১০ নভেম্বর পর্যন্ত দিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৬, | ১০:০৫:৫৭ |

বিশ্বে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় একদম শীর্ষে রয়েছে নয়াদিল্লি। ভারতের রাজধানীর এ দূষণ এখন দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাথমিক বিদ্যালয় ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উচ্চমাত্রার দূষণের কারণে ভারতের রাজধানী শহরের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে দিল্লি সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে।

দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি বলেছেন, ‘দূষণের মাত্রা অব্যাহতভাবে বাড়তে থাকায় দিল্লির প্রাথমিক বিদ্যালয়গুলো ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ৬-১২ গ্রেডের স্কুলগুলোকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থার সুযোগ দেওয়া হচ্ছে।’ দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি এ বক্তব্য এক্সে (টুইটার) পোস্ট দিয়েছেন।

রয়টার্স বলছে, বায়ুদূষণজনিত সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই রয়েছে নয়াদিল্লি। রোববার ভারতের এই রাজধানী শহরের বায়ু মানের সূচক (একিউআই) ছিল ৪৭১, যার ফলে দিল্লি এদিন ‘ভয়াবহ বিপজ্জনক’ বিভাগে ছিল।

এ দিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে, কয়েকটি শহরের বাতাস বিষিয়ে উঠছে। শ্বাস নেওয়াই দায় হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরেই ভয়াবহ পরিস্থিতি দিল্লির। ছয় দিন ধরে রাজধানীর বাতাসের গুণমান ‘অত্যন্ত ভয়ংকর’ মাত্রায় রয়েছে। তবে শুধু দিল্লিই নয়, দূষণে পাল্লা দিচ্ছে দেশটির বাণিজ্যনগরী মুম্বাই ও কলকাতাও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...