সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

একতাই আমাদের শক্তি: প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৫১:৫৪ |

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি। ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে।

১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্য দিচ্ছিলেন তিনি।

বৈঠকে অংশগ্রহণকারী সবার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সবার সঙ্গে দেখা হলে, কথা হলে আমার কাছে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার। কারণ এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্য দিয়ে। ঐক্যর দ্বারা এটার সৃষ্টি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ দেখি একা পড়ে গেছি আশপাশে কেউ নেই, তখন একটু দুর্বল মনে হয়। যখন আবার সবাই একসঙ্গে হন, তখন মনে সাহস পাই যে আমরা একতাবদ্ধভাবে আছি। সবাইকে দেখলে সরকারের মাঝে প্রাণসঞ্চার হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সনদ ঘোষণার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো তারা একটা প্রক্লেমেশন সনদ ঘোষণা করবে, আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কী প্রক্লেমেশন দিচ্ছে। তারা বললো। তাদের কথা শুনে আমি বললাম যে এটা হবে না। এটা হবে না, আমার চাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না।

কারণ তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ঐদিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক। তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার, এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। ওই সময় শিক্ষার্থীরা আমার কথায় খুব একটা খুশি হয়নি। কিন্তু ক্রমে তারা বুঝলো যে ৫ আগস্ট যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে এভাবে একত্রে করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু। কীভাবে একত্রে করা যাবে। আজকের আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না, উদ্দেশ্য ব্যাহত হলে দরকারও নেই। দরকারটা হলো, ওইটুকু স্মরণ করিয়ে দেবে, ওই যে আমি বললাম তো আপনাদের দেখলে আমার মনে সাহস আসে। সবার মনেই সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই। সারাদেশ একেবারে চমকে উঠবে যে আমরা তো আছি, জেগে আছি এখনো। আমরা ভোঁতা হয়ে যাইনি। আমাদের অনুভূতি এখনো ভোঁতা হয়নি। আমাদের অনুভূতি এখনো চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। কাজেই সে পথে আমাদের চলতে হবে। আমাদের সেই সাহসটা আপনারা দেন, যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আপনাদের দেখে সাহস পাচ্ছি মনে ৫ আগস্টের কথা স্মরণ করে। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কীভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করবো; ৫ আগস্টকে রিক্রিয়েট করবো সেটাই এখন আলাপের বিষয়বস্তু হবে।

প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু তাড়াহুড়ার মধ্যে এটা করতে হচ্ছিল তাই একটু এলোমেলো হয়ে গেছে। আপনারা মনে কষ্ট নেবেন না। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সর্বসম্মতিক্রমে এ থেকে একটা দেশের সামনে আসতে পারি, সেটা দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবেও অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে অনেক ঠোকরাঠোকরি করা হয়েছে; কিন্তু সবাই স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। সেটা আমরা সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...