সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

রাতে হবে না কোনো ভোটই: ইসি মাছউদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৪৪:৪৬ |

রাতের ভোট কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না। সবার সহযোগিতা পেলে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবো। যত দ্রুত ঐকমত্য আসবে তত দ্রুত আমাদের কাজ করতে সুবিধা হবে।— বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন দেওয়া আমাদের জন্য প্রধান দায়িত্ব ও কর্তব্য। এখনো আমরা অফিসিয়ালি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট পাইনি, পেলে আমরা বিচার বিশ্লেষণ করে জানাতে পারবো। দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো একধাপ এগিয়ে যাবে কমিশন।’

মাছউদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। রাতের ভোট কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সকলের সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানিয়ে মাছউদ বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...