✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

জামিনে মুক্ত পিকে হালদার, ‘কথা বলবেন পরে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৫, | ০৬:৩২:১০ |

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দীর্ঘ আড়াই বছর ভারতের জেলে থাকা পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে জামিন পেয়েছেন উত্তম মিত্র ওরফে উত্তম কুমার মিস্ত্রি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কারাগার থেকে মুক্তি পান পি কে হালদার। এদিকে জামিনের সঠিক নথি না থাকায় মুক্তি পাননি আরেক অভিযুক্ত স্বপন মিত্র ওরফে স্বপনকুমার মিস্ত্রি।

এদিন জেল থেকে বের হয়েই পি কে বলেন, আমি এখন কিছু বলবো না। পরে বলবো। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে জানাবো।

এর আগে, শুক্রবার কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করেছিলেন পি কে হালদার, উত্তম মিস্ত্রি ও স্বপন মিস্ত্রির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..