✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

অর্ধেকের বেশি জলাশয় শুকিয়ে আসছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-১৯, | ১০:২২:৫৫ |

জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৯০ এর দশকের গোড়ার দিক থেকে বিশ্বের অর্ধেকেরও বেশি বড় হ্রদ শুকিয়ে যাচ্ছে বা শুকিয়ে যাওয়ার মুখে। ফলে কৃষি, জলবিদ্যুৎ এবং মানুষের ব্যবহারের জন্য পানি নিয়ে উদ্বেগ তীব্রতর হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি সমীক্ষায় এমনটাই দেখা গেছে। সায়েন্স জার্নালে তারা গবেষণার এই তথ্য তুলে ধরা হয়েছে। এর কারণ উষ্ণায়ন তো আছেই তবে তার চেয়েও বড় বিষয় হলো একের পর এক জলাশয় ভরাট করে ফেলা।

আন্তর্জাতিক গবেষকদের একটি দল জানিয়েছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিঠা পানির উত্সগুলোর মধ্যে কয়েকটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী ক্যাস্পিয়ান সাগর থেকে দক্ষিণ আমেরিকার লেক টিটিকাকা পর্যন্ত ছিড়িয়ে রয়েছে। প্রায় তিন দশক ধরে প্রতি বছর প্রায় ২২ গিগাটনের ক্রমবর্ধমান হারে পানি হারিয়েছে এই মিঠা পানির উৎসগুলো। যা স্বাভাবিকের চেয়ে বহুগুণ দ্রুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লেক মিডের আয়তনের প্রায় ১৭ গুণ। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের গবেষক ফ্যাংফ্যাং ইয়াও এই গবেষণা দলের প্রধান

এর একটি কারণ, মানুষ আগের চেয়ে অনেক বেশি পরিমাণ পানি তুলে নিচ্ছে। সেই পরিমাণ পানি নতুন করে জমছে না। দুই, বিশ্ব উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম মাপকাঠি গড় তাপমাত্রার বৃদ্ধি। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বদলে গেছে। আগে যেখানে যেমন বৃষ্টি হতো, এখন তা হচ্ছে না। এর ফলে স্বাভাবিক হ্রদগুলোর পলি আগে যেভাবে জমতো, এখন তা বদলে গেছে। হ্রদ এবং জলাশয় শুকিয়ে যাওয়ার এটাও একটা কারণ।

বিশ্বের দুহাজার জলাশয় এবং হ্রদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন লেখা হয়েছে। ১৯৯২ থেকে ২০২০ সাল পর্যন্ত এই হ্রদ এবং জলাশয়গুলির স্যাটেলাইট ছবি পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে না পারলে আগামী কয়েক বছরের মধ্যে আরো হ্রদ এবং জলাশয় শুকিয়ে যাবে। একইসঙ্গে বদলাতে হবে মানুষের দৃষ্টিভঙ্গি।

সূত্র : ডয়চে ভেলে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..