✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ডিবি প্রধান হারুন গুণীজন সংবর্ধনা পেলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০৮, | ০৯:৪০:০৪ |

মুজিব নগর দিবস উদ্যাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন। অনুষ্ঠানে কয়েকজন গুণীজনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। গুণীজনদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকেও সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি, আইইবি’র সাবেক সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ডিবি প্রধান হারুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রকৌশলী কবির আহমেদ ভূঞা এবং আওয়ামী লীগের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..