✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ১৫:৫২:০৩ |

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আজ। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৪ মে) অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

 

 

 

এর আগে, গত ১৭ মে (শনিবার) একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই বর্ধিত ছুটির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্যই দুটি শনিবার অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের ধারাবাহিকতায়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..