✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রাজনীতিতে মাহিয়া মাহি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২৮, | ০৯:৩৯:৪২ |

ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি আনুষ্ঠানিক রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। বুধবার রাতে নিজের ফেসবুকে মাহি জানান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠিও শেয়ার করেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহী।

এদিকে, বৃহস্পতিবার ছিল মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রাকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন।

রাকিব বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন স্ত্রী মাহিয়া মাহিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..