সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

বাংকারে বসেই ইরানে হামলার নির্দেশনা দেন নেতানিয়াহু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৬, | ০৯:৩০:৩৯ |

ইরানের সামরিক স্থাপনাগুলোতে শুক্রবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে তেহরানের আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারের মধ্যে ছিলেন। তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন তারা। সেখান থেকে তারা এই হামলার বিষয়ে নির্দেশনা দেন। খবর- আলজাজিরা।

হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলে ইরানের হামলার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর কাছের শহর কারাজেও বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সাতটি বিস্ফোরণের শব্দ গুনেছেন তিনি। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।

এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরাইলে ইরানের দ্বিতীয় হামলা। এ নিয়ে গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরাইলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...