✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভাইয়ের ধারাবাহিকে মোশাররফ করিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১২-০৫, | ০৯:১৭:০৮ |
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘী’- এমন গ্রামে ভিন্ন শ্রেণী, পেশার মানুষ বসবাস করেন। আশিক শিকদার ডি ভি লটারিতে আমেরিকা পাড়ি দেন। দেশে ফিরে আসেন দশ বছর পর। তখন এই মানুষগুলোর জীবনে অন্যরকম মোড় আসে।

এই গ্রামে আয়োজন করা হয় বউ দৌড় প্রতিযোগিতা। এটা নিয়ে সবার মধ্যে খুব উৎসাহ দেখা গেলেও নিয়মের মারপ্যাচে অনেকের কপালেই চিন্তার ভাজ পড়ে। বউ দৌড় প্রতিযোগিতার আয়োজক আশিকের বড় ভাই রোকনের মেয়ে লিজার স্বাস্থ্য এতই শীর্ণকায় যে ইচ্ছা থাকলেও তার স্বামী জিহাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে লিজাকে বেশি বেশি খেয়ে অবশ্যই স্বাস্থ্য বাড়াতে হবে। যেটা মোটেও সহজ কোন কাজ নয়।

এমন হস্যরসাত্নক গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বৌ দৌড়’। মানস পালের রচনায় গ্রামীন পটভূমির নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ভাই ও পরিচালক শামস্‌ করিম।

নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম প্রমূখ। সোমবার থেকে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..