✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নিজের গান সুরক্ষায় জন্য মামলার আবেদন জেমসের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-১০, | ০৬:৩৭:৩৮ |

গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন নগর বাউল জেমস। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য এ আবেদন করেন তিনি।

একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার। এদিন বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান জেমস।

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।

এর আগে ১৯ সেপ্টেম্বর কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..