সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

মিট লাভারস ফেস্ট চলছে ডরীন হোটেলস এন্ড রিসোর্টসে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৮, | ০৬:১৯:২১ |

রাজধানীর পাঁচ তারকা হোটেল ডরীন হোটেলস এন্ড রিসোর্টসে চলছে “মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলাকাট”- ফুড ফেস্টিভ্যাল। ০৪ নভেম্বর থেকে শুরু হওয়া ফেস্টিভ্যালটি চলবে ১৩ই নভেম্বর, (প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ থেকে ১০.৩০) পর্যন্ত। এবারের মিট ফেস্ট স্পন্সর করেছে বাংলাকাট- বাংলাদেশের প্রথম প্রিমিয়াম, হ্যান্ড-কাট, আর্টিজানাল মাংসের ব্র্যান্ড।

ডরীন হোটেলস এন্ড রিসোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন শেফরা বাংলাকাট এর সেরা মানের গরুর মাংস ব্যবহার করে চমৎকার সব ডিশ তৈরি করছে, সাথে থাকছে মজাদার বিভিন্ন পদের খাবার। লোভনীয় খাবারগুলোর মধ্যে থাকছে ক্লাসিক স্টাফট বিফ রাওলাদে উইথ স্পিনাচ অ্যান্ড সান্ড্রাইড টমাটো/ক্লাসিক রিব আই, ক্লাসিক বাটার কর্ণ রাইস, তুস্কান বিফ লাজানিয়া, ব্রাজিলিয়ান হাম্প স্টেক, গ্রিল্ড টেন্ডারলইন, ক্লাসিক ল্যাম্ব শ্যাঙ্ক, স্পাইসি মিটবল, গ্রিল্ড ফিশ, লাইভ শর্মা স্টেশন,বিফ সালাদ, সুশি স্টেশন, রাশিয়ান পটেটো সালাদ, চকলেট ফন্ডান্ট, ক্রিম ব্রুলে, ফ্রূট টারট, ক্লাসিক তিরামিসু, চকলেট মুস সহ ৬০+ পদের মজাদার খাবার।

ফেস্টিভ্যালটিতে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্য ডেইলি স্টার এবং টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল ২৪।

উল্লেখ্য, বাংলাকাট প্রিজারভেটিভ ছাড়া নন ফ্রোজেন ফ্রেশ গরুর মাংস সরবরাহ করে থাকে। গত এক বছরে তারা দশ হাজারেরও বেশি সন্তুষ্ট কাস্টমারদের গরুর মাংস সরবরাহ করেছে উল্লেখ করে জানায়, তাদের মাংসের কোয়ালিটি এবং প্রিমিয়াম মশলা মিট লাভারদের দেয় অসাধারণ অভিজ্ঞতা। 

“মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলাকাট”এই ব্যুফে ডিনার গ্রাহকরা উপভোগ করতে পারবেন জন প্রতি ৬৬০০ টাকায়। সাথে কিছু নির্দিষ্ট ব্যাংক এর কার্ড হোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট টু অফার। এছাড়াও, ফেস্টিভ্যাল শেষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র‍্যাফেল ড্র‍ যেখানে ২ জন দম্পতি জিতে নিতে পারেন ইউ. এস. বাংলা এয়ারলাইন্স এর পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্রি এয়ার টিকিট।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সকল নির্দেশনা মেনে ব্যুফে ডিনারটির আয়োজন করা হয়েছে এবং ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রীম বুকিং বাধ্যতামূলক। বুকিং দিতে কল করতে হবে +৮৮০১৯৬৬৬৬২১৫২ নম্বরে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..