✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আম্বানির ছেলের বিয়েতে নাচবেন রণবীর-আলিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৬, | ০৫:১৫:০৩ |

আম্বানি পরিবারের যেকোনো অনুষ্ঠানেই বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের দেখা মেলে। পূজা হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, একেবারে পরিবারের সদস্যদের মতোই মুকেশ আম্বানি ও নীতা আম্বানি সঙ্গের মেতে ওঠেন তারা। এবার শোনা গেল, আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও দ্যুতি ছড়াবেন এই ‘পাওয়ার কাপল’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অনন্তের প্রি-ওয়েডিংয়ের জন্য গুজরাটে আয়োজিত মহড়ায় দেখা মিলল আলিয়া-রণবীরের। আলিয়া-রণবীরের সেখানে উপস্থিত থাকার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করবেন বলিউড দম্পতি।

শনিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন রণবীর-আলিয়া। রণবীর-আলিয়া দুজনেই অনন্তের সঙ্গে কথা বলার সময় ছিলেন ক্যাজুয়াল লুকে। সেই সময় তাদের সঙ্গে ছিল মেয়ে রাহা ভাট কাপুরও।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী মার্চে। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। ভেন্যু জামনগরের রিয়ালেন্স গ্রিনস। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বাইতে জমকালো অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত-রাধিকা।

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। আর সেই জমকালো বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়েই নাচবেন রণবীর-আলিয়া।

বলিউড সাম্রাজ্যের বর্তমান ‘কিং অ্যান্ড কুইন’ নিঃসন্দেহে রণবীর-আলিয়া। এবার তারা চমক দিতে চলেছেন আম্বানিদের ছোট ছেলের বিয়ের আসর মাতিয়ে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..