সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

১২০০ স্বেচ্ছাসেবী নিয়ে প্যারিস খাল পরিষ্কারে উত্তর সিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৩, | ০৪:৫৫:৪৭ |

বিডি ক্লিনের ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বিডি ক্লিনের ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ঘোষণা অনুযায়ী বিডি ক্লিনের ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্যারিস খালে এই কার্যক্রমের সূচনা করেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। এর আগে প্যারিস রোডসংলগ্ন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ পাঠ করান মেয়র। পরে স্বেচ্ছাসেবীরা চারটি দলে ভাগ হয়ে খালের চারটি অংশে আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন। একটি দলের সঙ্গে নিজেই আবর্জনা পরিষ্কারে নামেন মেয়র আতিক।

গত ৩১ জানুয়ারি আবর্জনার পুরু স্তর জমে বন্ধ হয়ে যাওয়া প্যারিস খাল পরিদর্শন করেছিলেন মেয়র। খালে জমা আবর্জনার ওপর দিয়ে হেঁটেছিলেন তিনি। ঐ দিনই মেয়র আতিক খালটি পরিষ্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘প্রথম ধাপে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া প্যারিস খালে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। পরিষ্কার অভিযানে আমার সঙ্গে বিডি ক্লিনের ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী যোগ দিয়েছেন।

দুই দিন আগে পরিদর্শনে এসে আমি সবাইকে খালের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। অনেকে যার যার স্থাপনা সরিয়ে নিচ্ছেন, নিম্ন আয়ের মানুষ সময় চেয়েছেন। অন্যত্র চলে যাওয়ার জন্য আমি তাদের এক মাস সময় দিয়েছি। ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

এলাকাবাসীর সচেতন হওয়ায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘এক সময় প্যারিস খাল দিয়ে লঞ্চ চলত। আর আজ সেই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার কারণে এই খালে পানি নেই, খালের ওপর দিয়ে হাঁটা যায়। এলাকাবাসীর লজ্জা হওয়া দরকার, তারা এই খালটিতে ময়লা ফেলে, দখল করে গলা টিপে হত্যা করেছেন। সবাই বলে, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কিছু করে না। এলাকাবাসীকে বলতে চাই, ‘আপনারা যদি খালে ময়লা ফেলা বন্ধ করেন, তাহলে জলাবদ্ধতা থাকবে না। শুধু সিটি করপোরেশন নয়, আপনাদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে।’

অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রসঙ্গে এক প্রশ্নে মেয়র বলেন, ‘এরই মধ্যে খালের জমি মাপা শুরু হয়েছে। খালের জায়গার মধ্যে যে বিল্ডিং পড়বে, সেগুলো ভেঙে দেওয়া হবে। খালের জায়গায় কিছু বস্তি আছে। বস্তিবাসীদের এক মাস সময় দেওয়া হয়েছে এখান থেকে সরে যাওয়ার জন্য। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম কিন্তু ভাঙিনি, তাদেরকে সময় দিয়েছি। সময়ের মধ্যে না সরলে উচ্ছেদ অভিযান করা হবে।’

এসময় তিনি আরো বলেন, ‘এখানে কিছু কিছু জায়গায় মাদকের বাণিজ্য চলে। এখানে বড় একটি চক্র ও গ্যাং মাদকের কারবার করছে, আমার কাছে তথ্য এসেছে। অভিযান শুরু হয়েছে। এখানে ধাপে ধাপে কাজ করা হবে। প্রথমে আমরা প্যারিস খালে পানির প্রবাহ নিশ্চিত করতে চাই। দ্বিতীয় ধাপে খালের ৪০ ফিট জায়গা উদ্ধারের পরে যে জায়গা থাকবে, সে জায়গায় ওয়াকওয়ে তৈরি করা হবে। পরে দুই পাশে আরো জায়গা পাওয়া গেলে সেখানে একটি নান্দনিক পার্ক তৈরি করব।’

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে মেয়র বলেন, ‘স্বেচ্ছাসেবীরা আজ ছুটির দিনে স্বতঃস্ফূর্তভাবে খাল পরিষ্কারের জন্য ছুটে এসেছেন। অথচ এই ছেলেমেয়েদের আজ মাঠে খেলাধুলা করার কথা ছিল, বাসায় বিশ্রাম করার কথা ছিল। কিন্তু তারা খেলা, বিশ্রাম বাদ দিয়ে খাল পরিষ্কারে অংশ নিয়েছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...