✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

২৮ দিন পর মুক্তি পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-৩০, | ০৩:৫০:৫৬ |

অবশেষে প্রমোদতরী থেকে মাদককাণ্ডে গ্রেফতারের ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আজ শনিবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে মুম্বায়ের আর্থার রোডের কারাগার থেকে বের হয়ে আসেন আরিয়ান। সেখানে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন শাহরুখ। ছেলেকে দ্রুত গাড়িতে তুলে ‘মান্নাত’-এর দিকে রওয়ানা করেন। 

আরিয়ান না ফিরলে দীপাবলিতে আলো জ্বলবে না ‘মান্নাতে’। এমনটাই জানিয়েছিলেন গৌরি খান। ছেলের অনুপস্থিতে ক্ষির রান্না হবে না বলেও বলেছিলেন তিনি। ছেলের মুক্তির জন্য মানত করার পাশাপাশি নবরাত্রিতে উপোস পর্যন্ত করেছেন শাহরুখ-পত্নী। সন্তানের সুরক্ষার জন্য দিনে দু’বার করে প্রার্থনাও করেছেন গৌরী।  এবার তার ফলাফল নিজ হাতেই পেয়েছেন।

ঘটনাচক্রে আর দু’দিন পরেই শাহরুখের জন্মদিন। আরিয়ান ছাড়া পাবেন কি না, সেই উদ্বেগে এ বার অনুরাগীদের বাংলোর সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন কিং খান। সব দুশ্চিন্তা পার করে বাবার জন্মদিনের আগেই ঘরে ফিরছে ছেলে। সেই সাথে আর কয়েকদিন পরেই আসছে দীপাবলি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..