✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন আঁখি আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৮, | ০৩:৪৪:৩৭ |

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বাবার মৃত্যুর গুজব ছড়ানোর পর মধ্যরাতে ফেসবুক পোস্টে আঁখি লিখেছেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোনো বাবা-মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর ভালো আছেন। সুস্থ আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে পরিচালক ও প্রযোজকসহ অনেকের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল।

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় অভিনেতা রাজ্জাক, এটিএম শামসুজ্জামানসহ একাধিক তারকার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল বেশ কয়েকবার। তাদের মধ্যে বেশি গুজব ছড়ানো হয় এটিএম শামসুজ্জামানকে নিয়ে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..