সর্বশেষ :
চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পাকিস্তানে ঝড় ও বজ্রপাতে নিহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১৩:২৩:০২ |

পাকিস্তানের উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত ১০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। এছাড়া ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব এলাকায় বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে।

বুধবার(২৮ মে) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

খাইবার পাখতুনখোয়া রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরে চার নারী ও একজন পুরুষ মারা গেছেন। আর উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় তিনজন মারা গেছেন। অন্যদিকে, পাঞ্জাবে আরও দুজনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হারুন রশিদ এএফপিকে বলেছেন, বন্যা-ভূমিধসের কবলে পড়া অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগে সেখানকার একটি গ্রামের ১২টি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।

এর আগে, গত শনিবার দেশটির বিভিন্ন প্রান্তে ঝড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও শতাধিক। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম বৈরী আবহাওয়ার এসব ঘটনা পাকিস্তানে প্রায়ই দেখা যাচ্ছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শুরু হওয়া এ ঝড়ো আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাকিস্তানে এপ্রিল ও মে মাসে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও দেশটিতে গ্রীষ্মকাল শুরু হয় জুনের প্রথম দিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...