✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ঢাকা থেকে কসোভোর ভিসা প্রদান শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১৩, | ১০:৪১:১৬ |

কসোভো প্রজাতন্ত্রের ভিসা এখন ঢাকা থেকেই পাওয়া যাবে। দেশটি ঢাকায় কনস্যুলার কার্যক্রমও উদ্বোধন করেছে। বুধবার ঢাকায় কসোভা মিশন এই তথ্য জানায়।

ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসের অফিসে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেশনিক আহমেতি, রাষ্ট্রদূত গুনার উরেয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দূতাবাস থেকে ইস্যু করা প্রথম কসোভোর ভিসা হস্তান্তর করা হয়। কূটনীতিকদের পাশাপাশি অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..