সর্বশেষ :
১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা

নারীদের হিজাব পর্যবেক্ষণে ইরানে সিসি ক্যামেরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-০৯, | ১০:২২:৫৩ |

কোন নারী হিজাব পরছেন না, তা শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনতে জনসমাগমপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান।

দেশটির সরকার নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। শনিবার তেহরান পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর আলজাজিরার।

পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে— কারা হিজাব আইন লঙ্ঘন করেছেন, তা শনাক্ত করার পর প্রথমে তাদের এ জন্য কী পরিণতি ভোগ করতে হতে পারে তা জানিয়ে মোবাইলে সতর্কতামূলক বার্তা পাঠানো হবে।

হিজাব ঠিকমতো না পরার কারণে গত বছর সেপ্টেম্বরে তেহরানে মাহশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে গ্রেফতার করে সে দেশের নৈতিক পুলিশ। পুলিশের হেফাজতে তিন দিন কোমায় থাকার পর ওই তরুণী মারা যান।

মাহশার মৃত্যু ঘিরে ইরানজুড়ে বিক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। টানা কয়েক মাস ধরে চলা ওই বিক্ষোভ ইরানের ক্ষমতাসীনদের ভীত কাঁপিয়ে দিয়েছিল।

মূলত নারীরা ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। তারা হিজাব পুড়িয়ে এবং হিজাব না পরে বাইরে বের হয়ে মাহশার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন।

বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর পদক্ষেপ নেয়। যার ফলে এক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হন।

গ্রেফতার করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে। তাদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে বিচারের নামে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..