✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সৌদিতে বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-২৮, | ০৯:৫১:০০ |

সৌদি আরবে বাস উল্টে নিহত হওয়া ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় ২০ জন ওমরাহ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..