✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কলকাতার ‘ফ্ল্যাশব্যাক’-এ শবনম বুবলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৪, | ০৯:১৬:৪৬ |

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী শবনম বুবলি। সিনেমার নাম ‘ফ্ল্যাশব্যাক’। সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

সিনেমার খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।

গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলি। বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া ‘দেয়ালের দেশ’, ‘মায়া : দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..