✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আবেদনের শুনানি ২৫ নভেম্বর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১২, | ০৭:২২:৩৬ |

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদনের শুনানি ফের ২৫ নভেম্বর।

আজ বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানি করেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষও শুনানিতে অংশ নেন।

অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে লিভ টু আপিলের শুনানি নিয়ে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। এদিন রাষ্ট্রপক্ষের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রিটকারীর আইনজীবীর সাথে।

এর আগে, গত বছরের ডিসেম্বেরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন।

পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায়, অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিলে অনুমতি চেয়ে আবেদন করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..