✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

শিগগির দেশে আসছে নেপালের জলবিদ্যুৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-৩১, | ০৩:৪১:০৮ |

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বুধবার সচিবালয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সব প্রক্রিয়া প্রায় শেষ।

আরো ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টির আগ্রগতি দৃশ্যমান।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় পর্যায়ে একটি কমিটি করে দেওয়া হবে, এ কমিটি নেপালের সাথে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে।’

এ সময় নেপালের রাষ্ট্রদূত পুনরায় প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় নসরুল হামিদকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাথে নেপালের জ্বালানি সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’

বিদ্যুৎ ব্যবসা, সঞ্চালন লাইন ও নেপালে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একসাথে কাজ করলে উভয় দেশ লাভবান হবে। যৌথ বিনিয়োগের জন্য জয়েন্ট ভেঞ্চার চুক্তি করা যেতে পারে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..